ইসলামে আল আকসার গুরুত্ব
ইসলামে আল আকসার গুরুত্বের কথা সবারই জানা থাকার কথা। পৃথিবীর ১৮০ কোটি মুসলমানের হূদয়ের স্পন্দন পবিত্র আল আকসা। পবিত্র কোরআনুল কারিমে আল আকসার কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকায় এর গুরুত্ব আরো মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিককে আমি বরকতময় করেছি, যেন তাকে আমার কিছু নিদর্শন দেখিয়ে দিই। ’ (সুরা বনি ইসরাইল : ১ ) এ আয়াতে ‘যার চারদিককে আমি বরকতময় করেছি’ বলে আল্লাহ তাআলা আল আকসার পাশাপাশি জেরুজালেমের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন। পবিত্র কাবাঘর নির্মাণের ৪০ বছর পর নির্মিত হয় আল আকসা। তাই এটিই পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম নগরী। ১৯৮১ সালে একে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। পৃথিবীর বিভিন্ন সংস্থা ও গবেষকের মতে, এটি পৃথিবীর প্রাচীনতম শহর। তবে তা মক্কার পর দ্বিতীয় প্রাচীনতম শহর। একে পৃথিবীর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওল্ড সিটি ঘোষণার অনেক আগেই নবীজি (সা.) একে ওল্ড সিটি বা প্রাচীনতম শহরের মর্যাদা দিয়ে গেছেন। হজরত আবুজর গিফারি (রা.)...